ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ.লীগই বিদেশি শক্তির কাছে গিয়ে মায়াকান্না করছে: মঈন খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৪১ বার পঠিত

বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশি রাষ্ট্রদূতদের কাছে গিয়ে মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, আওয়ামী লীগ বিদেশি রাষ্ট্রদূতদের কাছে গিয়ে মায়াকান্না করে বলেছে যে- তারা ক্ষমতা ছাড়লে তাদের ১০ লাখ নেতাকর্মীকে বিএনপি মেরে ফেলবে।

বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ভুবন মোহন পার্কে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলীর সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মঈন খান। এছাড়া বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় নেতা আসিফা আশরাফি পাপিয়া, রাজশাহী বিভাগের সাবেক সংসদ সদস্য, জেলা কমিটির শীর্ষ নেতাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, আওয়ামী লীগের বিগত কয়েক মাসের যে বক্তব্য- তারা বলছে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতেই হবে। আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই ক্ষমতা ছাড়া যাবে না। আওয়ামী লীগ বিদেশিদের কাছে গিয়ে মায়াকান্না করে বলেছে, তারা ক্ষমতা ছাড়তে পারবে না। তারা ক্ষমতা ছাড়লে নাকি বিএনপি ১০ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ফেলবে। আওয়ামী লীগ খুব ভয়ে আছে। এর জন্য আওয়ামী লীগই দায়ী।

তিনি আরও বলেন, গত ১০টি বিভাগীয় গণসমাবেশ বিএনপি করেছে। সরকার বারবার বলেছে, বিএনপি যতি শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তাদের রক্ষা নাই। একটি সভাতেও কি শৃঙ্খলা ভঙ্গ হয়েছে? করেনি। তাহলে আওয়ামী লীগ কেন শৃঙ্খলার কথা কেন বলছে। এটা হচ্ছে উস্কানিমূলক কথা।

তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে রাজনৈতিক দলকে সংসদে পাঠায়। তার অর্থ এটা নয় যে, জনগণ তাদের ক্ষমতা রাজনৈতিক দলকে দিয়ে দিয়েছে। জনগণ প্রতিনিধিত্ব দিয়েছে একটি নির্দিষ্ট সময়ের জন্য। এ সময় শেষে ক্ষমতা বারবার জনগণের কাছে ফিরে আসে। সেটা পরবর্তী ভোটের মাধ্যমে আবার প্রয়োগ করে। এটা বাংলাদেশের মানুষ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না নিলেও বুঝতে পারেন। তাই তারা ভোটের অধিকার চায়। দিনের ভোট রাতে হবে এটা দুনিয়ার যেকোনো মানুষ স্বীকার করে নিতে পারে, বাংলাদেশের মানুষ এটা মেনে নিতে পারে না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, তারা আইয়ুব খানের পতন ঘটিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের মানুষের একটাই দাবি- শেখ হাসিনার পদত্যাগ আন্দোলন চলছে, চলবে। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102