ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৪৩ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ‘রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার দুপুরে মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন এবং সদস্য সচিব যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা শিপন খান।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হোসেন, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম পাপ্পু, আনোয়ার মির্জা, রোকেয়া হক রুকু, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা বাদল সরকার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা তপন, ছাত্রনেতা জাকিউল আলম, কাউসার আলমসহ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

তারা অবিলম্বে কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102