ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২৪ বার পঠিত

শেরপুরে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে শহরের মির্জাপুর-তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাবা-ছেলের নাম জানা গেছে। তারা হলেন নালিতাবাড়ীর রাজনগর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং তার ছেলে রাব্বি (১০)। নিহত অন্যজনের নামপরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- রাজনগর গ্রামের আবেদ আলী মোহাম্মদ আলী (৪৫), ফুল মোহাম্মদের ছেলে হাবিব (৩৫) ও তিনানী এলাকার সুভাষ পালের ছেলে শুভ (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে সিএনজি অটোরিকশাযোগে নালিতাবাড়ী উপজেলায় ফিরছিলেন কয়েকজন। শহরের মির্জাপুর-তাতালপুর এলাকায় আসার পর ট্রাকটির সঙ্গে অটোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত কর্মকর্তা ডা. শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুইজন মারা যায়। বর্তমানে হাসপাতালে তিনজন ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু সায়ীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রাক ও অটোরিকশাটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102