ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে জামায়াতের ৩ নেতাকর্মী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ২৫ বার পঠিত

ককটেল ও বিভিন্ন ধরনের বইসহ জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) বরিশাল নগরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পটুয়াখালীর বাউফল এলাকার ইব্রাহিম খলিল বাহারি (৩৫), রায়হান হাওলাদার (১৯) ও পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মেহেদি হাসান (২০)। তারা সবাই নগরের বিসিক সংলগ্ন এলাকার কোকোনাট গলির একটি বাসায় থাকতেন।

জানা গেছে, জামায়াত নেতাকর্মীরা বরিশাল নদী বন্দর এলাকা থেকে মিছিল করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলে বিষয়টি টের
পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিয়ে সেখান থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও বিভিন্ন ধরনের বেশ কিছু বই জব্দ করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, জামায়েতের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেলসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়েছে। এখনও অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102