ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৫২ বার পঠিত

অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু। এবার শ্রীলঙ্কাকেও সহজেই হারালো বাংলাদেশ।

এবারের জয়ে সুপার সিক্সও নিশ্চিত হয়ে গেল মেয়েদের।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেলেন আফিয়া-স্বর্ণারা। তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৪। গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান তাদের।

বড় লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কা মোটেই সুবিধা করতে পারেনি। দলীয় ২৪ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। এরপর বিশমি গুনারত্নে ও ভিহাঙ্গা ভিজেরাত্নের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল দ্বীপরাষ্ট্রের দলটি। তাদের জুটিতে আসে ৯৬ রান। দুজনেই তুলে নেন ফিফটি।

৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রান করা ভিহাঙ্গাকে বিদায় করে ব্রেক থ্রু এনে দেন মারুফা আক্তার। তবে আরেক ব্যাটার গুনারত্নে অপরাজিত থেকে যান। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৫৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন গুনারত্নে। আর শেষদিকে ৩ বলে ৩ চারে ১২ রান করেন দুলাঙ্গা দিসানায়েকে। কিন্তু তাতে শুধু হারের ব্যবধানটাই কমে।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার মিষ্টি সাহা ও আফিয়া প্রত্যাশা মিলে এনে দেন দারুণ শুরু। দুজনের জুটিতে আসে ৭৫ রান।

৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে প্রত্যাশা বিদায় নিলে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। দারুণ এই ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজান প্রত্যাশা। তার বিদায়ের কিছুক্ষণের মধ্যেই ড্রেসিংরুমের পথ ধরেন আরেক ওপেনার মিষ্টি (১৪)।

দুই ওপেনার ফিরলেও পথ হারায়নি বাংলাদেশ। বরং দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার মিলে রানের ফোয়ারা ছুটিয়েছেন। দুজনেই অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। দিলারার ব্যাট থেকে আসে ২৭ বলে অপরাজিত ৩৬ রান। আর স্বর্ণা ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ঠিক ৫০ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ- ১৬৫/২ (প্রত্যাশা ৫৩, স্বর্ণা ৫০; রাশমি ৩০/১)
শ্রীলঙ্কা- ১৫৫/৪ (গুনারত্নে ৬১, ভিহাঙ্গা ৫৫; মারুফা ১৯/২)

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102