ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজ্ঞাপনে প্রতারণা, বাণিজ্যমেলায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৫৭ বার পঠিত

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, প্রতিশ্রুত পণ্য বা সেবা সরবরাহ না করা এবং মূল্যবিহীন পণ্য বিক্রি করায় বাণিজ্যমেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রচার ও প্রশিক্ষণ) আতিয়া সুলতানার নেতৃত্বে নিয়মিত মনিটরিং করা হয়। মনিটরিংয়ের সময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা সরবরাহ না করা এবং মূল্যবিহীন পণ্য বিক্রি করায় ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।

অভিযানে সহযোগিতা করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (গবেষণাগার) শরিফুল ইসলাম, সহকারী পরিচালক (প্রচার) মো. শাহ আলম, অধিদপ্তরের কর্মচারী এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102