ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিরা ঢাকা আসছেন না’, দাবি আর্জেন্টিনার সাংবাদিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৪৬ বার পঠিত

বিশ্বব্যাপী আর্জেন্টিনার সমর্থক আছে। বাংলাদেশও বাদ নেই। কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থকদের পাগলামী পুরো বিশ্ব দেখেছে। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের এমন পাগলামী শোভা পেয়েছে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ভেরিফাইড পেজে।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা দেয় আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার। তারই অংশ হিসেবে বাফুফে গণমাধ্যমে জানায় তারা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

বুধবার বাফুফে ভবনে আর্জেন্টিনা ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাফুফের। সেখানে আর্জেন্টিনার সঙ্গে চলমান আলোচনার নানা দিক তুলে ধরার কথা ছিল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। কিন্তু সম্মেলনের কয়েকঘণ্টা আগে সেটি বাতিল করা হয়।

বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন নিয়ে আর্জেন্টাইন মিডিয়ায় অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। আর্জেন্টিনা থেকে বিশ্বকাপের সময় বাংলাদেশে একজন সাংবাদিকও এসেছিল মেসিদের সমর্থন নিয়ে নিউজ করতে।

আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের এমন আগ্রহ দেখে আর্জেন্টিনার সাংবাদিক গাস্তুন আদুন নিজের ভেরিফাউড টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। তার পোস্ট দেখে আশাহত হতে হবে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের।

কেননা তিনি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন- জুনে খেলার জন্য আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি। এএফএ লিওনেল স্কালোনির সঙ্গে কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অন্যকিছু ভাবছে না।

এ দিকে বাফুফে আর্জেন্টিনার আসা নিয়ে বক্তব্য দিলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশের একটি গণমাধ্যমের সাংবাদিকরা বিষয়টি নিয়ে আর্জেন্টিনার কয়েকজন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছেন।

তারা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে বাংলাদেশে আগমন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পায়নি। আর্জেন্টিনার অন্যতম সিনিয়র সাংবাদিক সার্জিও ল্যাভেন্সকি বাংলাদেশের আগমন সম্পর্কে বলেন, আফা (আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন) আমাদের কিছু জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে মাত্র আলোচনা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102