ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমাকে নিয়ে আপত্তিকর শিরোনামে নিউজ করবেন না প্লিজ : শ্রীলেখা মিত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৫৫ বার পঠিত

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র গত ১৫ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছেন। এই সফরে সাত দিন ঢাকায় থাকবেন তিনি। আগামী ২৩ জানুয়ারি নিজ দেশে ফেরবেন অভিনেত্রী।

ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী সোশ্যালে বেশ সক্রিয়। প্রায়ই ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে সেখানে নানা কথা বলে থাকেন। এ কারণে চর্চায় থাকেন সবসময়। কখনো কখনো শিরোনামেও জায়গা করে নেন। এবার সেসব সংবাদের শিরোনাম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন। তবে তা কলকাতার নয়, বাংলাদেশের মিডিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীলেখা।

জি-নিউজের খবরে বলা হয়েছে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’ প্রদর্শন হয়। প্রদর্শনী শেষে সাংবাদিকের সঙ্গে আলোচনাকালে তিনি বলেন, এ দেশের কিছু ভুয়া নিউজপোর্টাল আমাকে নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর শিরোনামে নিউজ করে। দয়া করে এসব করবেন না প্লিজ।

তিনি বলেন, আমার ১৭ বছরের একটি মেয়ে আছে। আশা করি আমাকে নিয়ে আপত্তিকর শিরোনামে নিউজ করবেন না। বাংলাদেশ আমার বাবার দেশ। এ দেশকে নিয়ে কেউ খারাপ কথা বলুক সেটা কখনোই চাই না আমি।

অভিনেত্রীর ‘এবং ছাদ’ সিনেমার গল্প উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে তৈরি। এতে মধ্যবয়সী একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। সিনেমাটি পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা প্রীতম দাস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102