ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারও মনে ভয় নেই, কেউ মাস্ক পরে না: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ২৭ বার পঠিত

করোনাভাইরাস নিয়ে এখন কারও মনে ভয় নেই। টিকা পেয়েছে বিধায় সবার সাহস হয়েছে।

তাই কেউ মাস্ক পরে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

বেলা ১১টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ও পুরাতন ভবন পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ মালেক। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তরের একটিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনার ভালো চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই টিকা পেয়েছেন। মানুষ ভালো আছেন, এজন্য এখন হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারছেন। কারও মনে ভয় নেই, সকলেই হাসপাতালে আসতে পারছে। কারণ, হাসপাতালে কেউ মাস্ক পরে না। এর অর্থ সবাই করোনার টিকা নিয়েছে। মনের ভেতর সবার সাহস রয়েছে।

তারপরও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। নিজের শরীরের প্রতি যত্নবান ও পরিস্থিতি সম্পর্কে সচেতন হতেও পরামর্শ দেন। জাহিদ মালেক বলেন, আমাদের সচেতন হতে হবে, যাতে রোগ না হয়। আগে থেকে সচেতন হলে রোগগুলো কম হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102