ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মেয়েটিকে পরিবারের কাছে ফিরে যেতে সহায়তা করুন’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক; মেয়েটির বয়স আনুমানিক ১৬ থেকে ১৮ বছরের মধ্যে হবে। চেহারা ও পরনের জামাকাপড় দেখে মনে হচ্ছে সচ্ছল পরিবারের সন্তান। মলিন মুখে বসে আছে খুলনা শিববাড়ী এবং সোনাডাঙ্গার মাঝামাঝি সামি হাসপাতালের সামনে।

ঘটনাটি বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরের। পথচারীরা তার সম্পর্কে জানার চেষ্টা করছেন। তার পরিচয় কী, বাবা-মা বা বাড়ি কোথায় এমন নানা প্রশ্ন করছেন পথচারীরা। কিন্তু মেয়েটি নিরুত্তর।

এরপর মেয়েটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে কয়েকজন পথচারী যাতে মেয়েটির পরিবার তার সন্ধান পায়। মুহূর্তে নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে গেছে। তাদের অনেকেই নিজস্ব ওয়ালে মেয়েটির নিখোঁজ হওয়ার বিষয়টি শেয়ার দিচ্ছেন যাতে তার পরিবার খোঁজ পায়।

আমীর মুহাম্মদ নামে একজন নেটিজেন ফেসবুকে মেয়েটির ছবি দিয়ে লিখেছেন, ‘এই মেয়েটিকে খুলনা শিববাড়ী এবং সোনাডাঙ্গার মাঝামাঝি সামি হাসপাতালের সামনে পাওয়া গেছে। মেয়েটি কথা বলছে না। বয়স আনুমানিক ১৬-১৮ মনে হচ্ছে। সম্ভবত মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। দেখে মনে হচ্ছে ভালো পরিবারের মেয়ে। যদি কেউ পরিচয় জানতে পারেন তাহলে সোনাডাঙ্গা থানায় যোগাযোগের অনুরোধ করা হলো!’

আরেকজন পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘মেয়েটিকে পরিবারের কাছে ফিরে যেতে সহায়তা করুন। দয়া করে শেয়ার দিন’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102