ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অংশগ্রহণমুলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের দেখতে চায় ইইউ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৫৭ বার পঠিত

কোন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা এখনো নিশ্চিত নয়। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল গুলো সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে আন্দোলন করছে। এরমাঝেই ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশীরা জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলছে। যদিও এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে রাজি নয় বিএনপিসহ বিরোধী দল গুলো। তাদের দাবির মধ্যে নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন নিয়োগের বিষয়টিও রয়েছে।

এদিকে আওয়ামী প্রধান নির্বাচন কমিশনারের সাথে বুধবার (১৮ই জানুয়ারি) দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের ১১ সদস্যের প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে সফররত ইইউ’র ১১ সদস্যের প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সাংবাদিকদের একথা জানান।

এক প্রশ্নের জবাবে এই ইইউ কর্মকর্তা বলেন, নির্বাচনে ইসির প্রস্তুতির বিষয়টি নিয়ে বৈঠকে আমাদের মধ্যে আলোচনা বেশি হয়েছে। সবাই চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। তাই আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবেন।

হোয়াইটলি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের ইতিবাচক মন্তব্যে আমরা খুবই আশাবাদী।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আরও বলেন, প্রত্যেকেই অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন চায় এবং সবার আগ্রহ এটি নিয়েই।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। গত বছরের জুলাইয়ে শেষ বৈঠকের পর থেকে এটির আরও অগ্রগতি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিদেশি মিশনের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্বাগত জানিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়। ইসি এ বিষয়ে ইতিবাচক। আমরা মনে করি ইসির কাজ এবং অগ্রগতিতে প্রযুক্তিগত এবং পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনা করার সুযোগ রয়েছে।

বৈঠকে ইইউ’র ১১ সদস্যের প্রতিনিধি দল, সিইসিসহ অন্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102