ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার আলভেস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৪৪ বার পঠিত

বারবার অভিযোগ অস্বীকার করে আসলেও গ্রেফতারের হাত থেকে বাঁচলেন না দানি আলভেস। আজ সাক্ষ্য দেওয়ার সময় তাকে গ্রেফতার করে স্প্যানিশ পুলিশ।

আজ কোর্টে নেওয়া হবে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। শুনানির পর তিনি পুলিশি হেফাজতে থাকবেন কি না তা নিশ্চিত নয়। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সেই সিদ্ধান্ত আদালতই নেবেন।
আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে গত ৩০ ডিসেম্বর শুক্রবার বার্সেলোনার সাটন নাইট ক্লাবে। স্প্যানিশ সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, নাইট ক্লাবে অভিযোগকারী নারীর অন্তর্বাসে কোনো সম্মতি ছাড়াই হাত দেন আলভেস।

সাবেক বার্সেলোনা ডিফেন্ডারের এমন কাণ্ডের পর ঘাবড়ে যান সেই নারী। পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন। বন্ধুরা তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেন। এই ফাঁকে আলভেস ঘটনাস্থল থেকে চলে যান।

তবে এক বিবৃতিতে আলভেস বলেন, ‘আমি সেদিন নাচছিলাম এবং কারও ক্ষতি না করে ভালো সময় কাটাচ্ছিলাম। আমি ওই নারীকে চিনি না। একজন নারীর সঙ্গে আমি কীভাবে এমনটা করতে পারি?’

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন আলভেস। ক্লাবটির অন্যতম কিংবদন্তি বলা হয় তাকে। ২০২১ সালের শেষদিকে কেবল ছয় মাসের আবারও যোগ দেন ক্লাবটিতে। গত বছরের মাঝের সময়ে মেক্সিকান ক্লাব ইউনিভার্সিদাদ নাসিওনালে নাম লেখান এই ডিফেন্ডার। এবার কাতার বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা গেছে তাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102