ads
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করবে নেপাল, বিবেচনা করছে ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৪২ বার পঠিত

ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে নেপালের প্রস্তাব বিবেচনা করছে নয়াদিল্লি। এটি বাস্তবায়িত হলে উপ-আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত হবে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, শুরুতে বাংলাদেশের কাছে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করবে নেপাল। এতে দেশটির অর্থনীতি আরেক ধাপ এগিয়ে যাবে।

নেপালি বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) জানিয়েছে, বাংলাদেশে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন চেয়েছে তারা। ইতোমধ্যে এ নিয়ে নয়াদিল্লিতে আবেদন করেছে কাঠমাণ্ডু।

আগামী ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে বৈঠকে বসতে পারেন ভারত ও নেপালের বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেখানে ভারতীয় সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে নেপালি বিদ্যুৎ পরিবহনে চুক্তি নিয়ে আলোচনা করতে পারেন তারা।

গত প্রায় এক বছর ধরে এই বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা চালাচ্ছে ভারত-নেপাল এবং ভারত ও বাংলাদেশ। ২০২২ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইস্যুটি উত্থাপন করেন।

সেসময় ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ বাণিজ্যের ওপর জোর দেন বঙ্গবন্ধু কন্যা। সেজন্য বিদ্যুৎ খাতে উপ-আঞ্চলিক সহযোগিতার কথা বলেন তিনি।

উল্লেখ্য, নেপালের সঙ্গে যৌথভাবে স্যাঙ্কোশি-৩ বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চায় বাংলাদেশ। এমনটি হলে দেশে জ্বালানি পণ্যটির সরবরাহ বাড়বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102