ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংসদে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংশোধন বিল পাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিলটি সংসদে তুললে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ সৃষ্টি হওয়ায় মূলত ২০১৬ সালের এই আইনটিতে সংশোধনী আনা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬ বলবৎ হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নামে দুটি পৃথক বিভাগ সৃষ্টি হওয়ায় এই আইনে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ এর জায়গায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ’ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ ছাড়া ‘বাংলাদেশ নার্সিং কাউন্সিল’ এর পরিবর্তে ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল’, ‘সেবা পরিদফতর’ এর জায়গায় ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর’, স্বাস্থ্য অধিদফতরের জায়গায় স্বাস্থ্য সেবা অধিদফতরসহ কয়েকটি পদের নাম পরিবর্তন হওয়ায় আইনটি সংশোধন করা হচ্ছে।

বিল পাসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা কম। মোট চিকিৎসকের তিন গুণ নার্স প্রয়োজন হয়। নার্সের সংখ্যা বাড়ানোর কার্যক্রম চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102