ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন বছরের শিশুকে নিয়ে কারাগারে মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ২৮ বার পঠিত

চাঁপাইনবাগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লার আলমগীর হোসেনের স্ত্রী শরিফা জাহাকে (৪০) প্রতারণার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তার তিন বছরের শিশু কন্যা নাবিলা হাসানকেও। রবিবার চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতের বিচারক শিশু সন্তানসহ ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যায় মা ও মেয়েকে কারাগারে নেয়া হয়।

শরিফা জাহানের আইনজীবী মাহিদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির কোনো নিরাপদ স্থান না থাকায় মা নিজ ইচ্ছায় তার সাথে কারাগারে নিতে চান। তাই শিশুসহ ওই নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় শরিফা জাহান জানান, তার দুলাভাই তাকে একটি এনজিও পরিচালনা কমিটির সদস্য করেছিলেন। পরে গ্রাহকের সঙ্গে প্রতারণা করায় গ্রাহকদের একাধিক মামলায় তাকেও আসামি করা হয়। এ মামলাগুলোর একটি মামলায় রবিবার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছিলেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ সময় তিন বছরের ওই শিশু তার কোলে ছিল। কিন্তু এই শিশুর নিরাপদ স্থান না থাকায় তাকেও কারাগারে নেয়ার অনুরোধ করায় বিচারক তার শিশুকেও আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার দাস বলেন, রবিবার এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতের আদেশে ওই নারীর সঙ্গে তার তিন বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। ছোট্ট শিশুদের মায়েদের কারাগারে পাঠানো হয়, এটাই নিয়ম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102