ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারওয়ান বাজারে দুই সাংবাদিকের ওপর মাদক কারবারিদের হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৬০ বার পঠিত

বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভির দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন মাদক কারবারিরা। তারা টেলিভিশনের গাড়ি ও ক্যামেরাও ভাঙচুর করেন। তবে হামলাকারী মাদক কারবারিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আহত দুই সাংবাদিক হলেন- এসএটিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরা পারসন টি এইচ মুসলিম।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

মাদক কারবারিদের হামলায় আহত তাইফুর রহমান তুহিন জানান, র‌্যাবের একটি প্রোগ্রাম শেষ করে কারওরান বাজারে মাদক কারবারিদের হামলা শিকার হন তিনি এবং তার ক্যামেরা পারসন। মাদক কারবারিদের ছোড়া ইট-পাটকেলে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তারা আহত হন। তবে মাদক কারবারিদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি তুহিন।

এদিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তাইফুর রহমান তুহিনের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102