ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসআইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ২৮ বার পঠিত

পটুয়াখালীর দশমিনায় এক এসআইয়ের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও প্রভাব বিস্তার করে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত এসআইয়ের নাম মো. বেলায়েত হোসেন। তিনি পিরোজপুর জেলায় ডিএসবিতে কর্মরত আছেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে উপজেলা সদরের ডাকবাংলো অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেছেন মো. খলিলুর রহমান সিকদার নামে এক ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পিরোজপুর জেলায় ডিএসবিতে কর্মরত এসআই মো. বেলায়েত হোসেন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃত আবদুল সোবাহান সিকদারের ছেলে মো. খলিলুর রহমান সিকদারের ৬৯৬ দাগের সাড়ে ২৩ শতাংশ জমি ভুয়া দলিল করে নিজের দাবি করেন। এ নিয়ে ওই এসআইয়ের কেনা জমির মালিক দাবি করা পক্ষের সঙ্গে খলিলুর রহমান সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

জমি সংক্রান্ত বিষয় নিয়ে খলিলুর রহমান মামলা করলে এসআই বেলায়েত তাকে নানাভাবে হয়রানি করেন এবং বারবার প্রভাব বিস্তার করে মিথ্যা প্রতিবেদন আদালতে দাখিল করাচ্ছেন।

অভিযোগের বিষয় এসআই বেলায়েত হোসেন যুগান্তরকে বলেন, অভিযোগ সত্য নয়। তিনি ১০ বছর আগে জমি ক্রয় করেছেন। জমি তার দখলে আছে। তিনি কাউকে হয়রানি করছেন না। বরং তাকেই হয়রানি করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102