ads
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ থেকে সকাল সাড়ে ৮টায় চলবে মেট্রোরেল, থামবে পল্লবীতেও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৭৪ বার পঠিত

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) থেকে মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৮টা থেকে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভা কক্ষে এ তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এছাড়া এদিন মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হবে। তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে।

এছাড়া একই দিন সবার জন্য খুলে যাচ্ছে রাজধানীর পল্লবী স্টেশনের দুয়ার। এদিন এ স্টেশন থেকে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এর আগে উদ্বোধনের পর শুধু উত্তরার উত্তর ও আগারগাঁও স্টেশন চালু করা হয়েছিল।

এবার তিনটি স্টেশনে থামবে মেট্রোরেল। পল্লবী স্টেশনে মেট্রোরেল থামার পাশাপাশি পরিবর্তন করা হলো সময়সূচির।

যানজটের নগর ঢাকার নাগরিকদের স্বস্তি দিতে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় ২০০৫ সালে। নানা চড়াই-উতরাই পেরিয়ে মূল কাজ শুরু হয় ২০১৬ সালে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর মেট্রোরেল বাণিজ্যিক যাত্রা শুরু করে। তখন থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102