ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণতন্ত্র মঞ্চের সমাবেশে মান্না-নূর, আসেননি রব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ৫১ বার পঠিত

বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ। যুগপৎ কর্মসূচির এ সমাবেশে প্রথমবারের মতো যোগ দিয়েছেন মঞ্চের শীর্ষ নেতা নুরুল হক নূরের গণঅধিকার পরিষদ। তবে সমাবেশে উপস্থিত হননি মঞ্চের আরেক শীর্ষ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

সরকারবিরোধীদের যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি পালিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সমাবেশ করছে বিরোধীরা।

বিএনপি অন্যান্য দাবির সঙ্গে আজকের সমাবেশকে ১৯৭৫ সালে বাকশাল গঠনের দিনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস উল্লেখ করে তা যুক্ত করেছে।

গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দিয়েছেন।

সমাবেশে উপস্থিত হয়েছেন গণতন্ত্র মঞ্চের আরেক শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

অসুস্থতার কারণে আ স ম আবদুর রব আজকের সমাবেশেও অংশ নিচ্ছেন না বলে জানানো হয়েছে।

গত ৩০ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বিএনপিসহ সরকারবিরোধী সব দল ও জোট তিনটি কর্মসূচি পালন করে। তিনটি কর্মসূচির কোনোটিতেই গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া বা নুরুল হক উপস্থিত ছিলেন না। এর মধ্যে গণঅধিকার পরিষদ দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে ১৬ জানুয়ারির বিক্ষোভ সমাবেশে অংশ নেয়নি।

গত বছরের ৮ আগস্ট সাতটি দল ও সংগঠন নিয়ে গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছিল। কয়েক মাস যেতে না যেতেই নেতৃত্বের বিরোধ থেকে অসন্তোষের কারণে গণতন্ত্র মঞ্চে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। এই বিরোধ মূলত গণঅধিকার পরিষদের সঙ্গে মঞ্চের অন্য দলগুলোর নেতাদের।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102