ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গভীর রাতে স্ত্রীর গলা কেটে হত্যা করে পালিয়ে গেল স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির বাইমাইল এলাকায় পারিবারিক কলহের জেরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী মাসুদ রানা পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) ভোরে স্থানীয় চান্দু মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত আরজিনা এলাইচ লিজা (৩০) টাঙ্গাইলের গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার মো. মাসুদ রানার স্ত্রী। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার শুপু মিয়ার ছেলে মো. মাসুদ রানার সঙ্গে একই থানার আনছার আলীর মেয়ে লিজার বিয়ে হয়। বিয়ের পর কোনাবাড়ির বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে মাসুদ রং মিস্ত্রী ও লিজা পোশাক কারখানায় চাকরি করতেন। তবে অভিযুক্ত মাসুদ প্রায় কোন কাজ কর্ম করতেন না। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জেরে শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে ধারালো চাকু দিয়ে লিজার গলা কেটে তার স্বামী মাসুদ পালিয়ে যান।

ভোরে ওই ভাড়া বাসার অন্যান্য লোকজন লিজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে লিজাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, সিআইডি ও পিবিআই এর উপস্থিতিতে ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী মাসুদ রানা পলাতক রয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102