ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই প্রার্থীর সমান ভোট, ফের নির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৩১ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সদস্যপদে দুই প্রার্থী সমপরিমাণ ভোট পাওয়ায় এ ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

সোমবার (৩০ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের ২৯ ডিসেম্বর উপজেলার ২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ওয়াহিদ মিয়া ও শেখ কামাল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

ভোট গণনায় দেখা যায়, ওয়াহিদ মিয়ার মোরগ প্রতীক ও শেখ কামাল মিয়ার তালা প্রতীকে সমপরিমাণ ৩২৪ ভোট পড়েছে। এরপর ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আগামী পহেলা ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সেখানে ভোটগ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102