ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাথমিকের প্রধান শিক্ষক বদলি এপ্রিলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে। চলমান সহকারী শিক্ষক বদলি শেষে আগামী এপ্রিল থেকে অনলাইন মাধ্যমে এ বদলি কার্যক্রম শুরু করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।

ডিপিই’র সংশ্লিষ্টরা জানান, গত ডিসেম্বর থেকে অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি শুরু হয়েছে। বর্তমানে আন্তঃউপজেলায় মধ্যে বদলি কার্যক্রম চলছে। এরপর আন্তঃজেলার বদলি শুরু করা হবে। আগামী মার্চের মধ্যে এ স্তরের শিক্ষকদের বদলি কাজ শেষ করা হবে। এরপর প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে গত তিন বছর প্রধান শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত ছিল। গত তিন বছর ধরে প্রায় চার হাজার আবেদন জমা হয়েছে। তবে, এসব আবেদন বাতিল করা হবে। বদলি হতে আগ্রহী প্রধান শিক্ষকদের নতুনভাবে অনলাইনে আবেদন করতে হবে। যারা যোগ্য বলে গণ্য হবেন তাদের বদলির জন্য মনোনীত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জাগো নিউজকে বলেন, সহকারী শিক্ষক বদলি চলমান রয়েছে। এটি শেষ হলে অনলাইনে প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের কাছে আবেদন চাওয়া হবে। আবেদনকারীদের মধ্যে যোগ্যদের পছন্দের স্থানে বদলি করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102