ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চদশ সংশোধনীর ফলে দেশে স্থিতিশীলতা এসেছে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ৩১ বার পঠিত

বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ থেকে ২০২৩ সাল, এই ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। করোনাকালীন সময়েও গৃহহীনদের ঘর করে দিচ্ছি। কে কোন দলের তা দেখিনি। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশন (রসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমরা ভূমি ও গৃহহীনদের ঘর করে দিয়েছি। রংপুর বিভাগ আমারই করা। আমরা মানুষের জন্য কাজ করেছি।

সরকারপ্রধান বলেন, মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে উচ্চ আদালত অবৈধ ঘোষণা দিয়েছেন। যার ফলে আজকের বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। আমরা এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানে পঞ্চদশ সংশোধনী নিয়ে এসে গণতন্ত্রকে সুসংহত করেছি। এই গণতন্ত্র হচ্ছে জনগণের শক্তিকে দৃঢ় করা এবং ক্ষমতায় কে থাকবে না থাকবে, জনগণ যাতে নির্বাচিত করতে পারে সেটা নিশ্চিত করা।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী করার ফলে দেশে স্থিতিশীলতা এসেছে। কারণ দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না। যদিও অনেকের অন্তর জ্বালা আছে। যারা কোনোদিন ভোটেও জিততে পারবে না, রাজনীতিও করতে পারবে না, জনগণের মুখে সামনে দাঁড়ানোর সাহস নেই তাদের। আমাদের দেশের এক শ্রেণির বুদ্ধিজীবী আছে, যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তারা সবসময় গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করে। এটা তাদের একটা প্রচেষ্টা, যা আমরা যুগ যুগ ধরে দেখেছি।

সিটি করপোরেশনের মাধ্যমে স্থানীয় জনগণ আরো সুফল পাবে উল্লেখ করে নতুন মেয়রকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102