ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা ধর্ষণ মামলার আসামি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪ বার পঠিত

বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম মো. রনি হোসেন (৩৫)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. পারভেজ রানা জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির‌্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনার খবর পায় র‌্যাব। এতে র‌্যাবের একটি দল শাহজালাল বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রনি হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় রনির কাছ থেকে একটি পাসপোর্ট, একটি বিমানের টিকেট, একটি করে মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102