ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বনের গাছ কাটা মামলায় ভূমি কর্মকর্তাসহ নয়জন জেলহাজতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপায় সংরক্ষিত বন দখল করে গাছ কেটে সড়ক নির্মাণ করার ঘটনায় দায়ের করা মামলায় গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা জাকির হোসেনসহ নয় আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক মামুনুর রহমান আসামিদের মধ্যে রেনু আক্তার নামে এক নারী আসামিকে জামিন ও অন্যান্য নয় আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বনবিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর চর আগস্তি ফরেস্ট ক্যাম্প অধীন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের আমগাছিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে সৃজিত বনে স্কাভেটর মেশিন দিয়ে মাটি কাটা ও গাছ কাটার অপরাধে চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. আবদুল হাই বাদী হয়ে ১৯২৭ সনের বন আইনের যাহা ২০০০ সনে সংশোধিত ২৬ (১ক) ধারা ও একই ধারার (খ) ও (ঙ) উপধারা মতে অপরাধ সংঘটিত হয়েছে মর্মে আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- দক্ষিণ চরবিশ্বাস গ্রামের শাহিন (৩৫), রিপন প্যাদা (৪০), জামাল প্যাদা (৩৫), মন্নান মাতুব্বর (৪৫), জাকির হোসেন (৫৫), কাওছার (২৫), মাহাবুব প্যাদা (৫৫), দেলোয়ার হোসেন (৫৫), রেনু আক্তার (৪৫) ও আনোয়ার মৃধার (৫০)। এছাড়া আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102