ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমার মন্তব্য ছিল ফখরুলকে নিয়ে, হিরো আলম নয়: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪২ বার পঠিত

আলোচিত ইউটিউবার হিরো আলমকে নিয়ে রাজনৈতিক নেতাদের বাহাসের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, হিরো আলমকে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তার মন্তব্য ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান। হিরো আলমের চমকে দেওয়া এই ফলাফল সারাদেশে আলোচনার জন্ম দেয়।

পরিপ্রেক্ষিতে শনিবার কামরাঙ্গীরচরে এক সমাবেশে বগুড়ার নির্বাচন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

সেখানে তিনি বলেন, ফখরুল সাহেব বলেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠলো ফখরুলের? ফখরুল ভেবেছিলেন হিরো আলম জিতে যাবে। হিরো আলম এখন জিরো হয়ে গেছে। তারা (বিএনপি) তো নির্বাচন চান নাই। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। জাতীয় সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ।

এই বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব। হিরো আলমও ওবায়দুল কাদেরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
এরপর সোমবার সকালে এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের জানান, তিনি হিরো আলম নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কথা বলেছিলেন।

আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের জানাজায় অংশ নেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এ নেতার জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কিভাবে কর্মী থেকে নেতা হওয়া যায়, মোসলেম উদ্দিনের কাছে তা শেখার রয়েছে।

আরেক আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রামের রাজনীতিতে মোসলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102