শেরপুর: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) শেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১৭ ফেব্রয়ারি) নির্বাচনকে সামনে রেখে স্বর্ণপট্টি এলাকায় নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে প্রায় সবখানেই চলছে নির্বাচনী আলোচনা। ভোটাররা হিসাব কষছেন কোন কোন প্রার্থীকে নির্বাচিত করবেন। এরই মধ্যে মনোনয়ন জমা দিয়েছে অনেকেই। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে মনোনয়ন জমা দেন ইলিয়াস-সজল পরিষদের মোট ২১জন প্রার্থী।

জানা গেছে, ৭ ও ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এক সেট ভোটার তালিকা বাবদ ৫শ’ টাকা ও নির্বাচনবিধিসহ একটি মনোনয়ন বাবদ এক হাজার টাকা প্রদান করে নির্বাচন পরিচালনা বোর্ডের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করতে পারবে। কেউ যদি অতিরিক্ত মনোনয়ন পত্র কেনেন তাহলে এক’শ টাকা হিসেবে প্রদান করতে হবে। এছাড়া অফেরৎযোগ্য জামানত হিসেবে সভাপতি পদে ১০হাজার, সহ-সভাপতি হিসেবে ৫হাজার, সাধারণ সম্পাদক হিসেবে ১০হাজার, সহ-সাধারণ সম্পাদক হিসেবে ৩হাজার, কোষাধ্যক্ষ হিসেবে ৩হাজার ও নির্বাহী সদস্য হিসেবে ২হাজার টাকা দিতে হবে।
নির্বাচন পরিচালনা বোর্ডের তথ্য মতে আরো জানা যায়, মনোনয়ন সংগ্রহ ৭ ও ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়ন পত্র দাখিল-বাছাই ও মনোনয়ন পত্র বাতিল সম্পর্কে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত। প্রার্থী পদ প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। ভোট গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত চলবে।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এডভোকেট শিবলু চন্দ্র দাস জানান, আগামী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেক ভোটারকে সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে চারটি, সাধারণ সম্পাদক পদে একটি, সহ-সাধারণ সম্পাদক পদে পাঁচটি, কোষাধ্যক্ষ পদে একটি এবং নির্বাহী সদস্য পদে ১৯টি ভোট প্রদান করতে পারবে।
উল্লেখ্য, নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করবেন।