ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও হেরোইনসহ চিহ্নিত সন্ত্রাসী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০ বার পঠিত

জয়পুরহাট প্রতিনিধি; জয়পুরহাট সদর এলাকায় অভিযান পরিচালনা করে একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সদরের পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ওয়ান শ্যুটারগান ৪টি, এয়ারগান ১টি, গুলি ২ রাউন্ড, হেরোইন ৩০ গ্রাম, ডেগার ৬টি উদ্ধার করা হয়।

আটককৃত জাকারিয়া হোসেন রকি ( ৩৫) জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।

বুধবার সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, আটককৃত জাকারিয়া হোসেন রকি এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালু মহোল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করত।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান,আটকৃত জাকারিয়া হোসেন রকি এলাকার একটি আতংকের নাম।তার ভয়ে সবাই চুপ থাকতো। বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা তাকে অস্ত্র মাদক ও গোলাবারুদসহ আটক করে। তার নামে বিভিন্ন থানায় ৮টি মামলা দায়ের করা হয়েছে যা সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া যায়। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102