ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিগ্রির পাশাপাশি বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০ বার পঠিত

প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হচ্ছে।

সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উক্তি স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের ছেলেমেয়েরাই সোনার মানুষ।’

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলি হলে সরকারপ্রধানের হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফল হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্যমুক্ত দেশ গঠনে শিক্ষিত জাতি গড়ে তোলা অপরিহার্য। আমাদের ছেলেমেয়েরা খুব মেধাবী, তারা সুযোগ পেলেই অসাধ্য সাধন করতে পারে।’

‘যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ রেখে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ও করছে।’

শিক্ষাব্যবস্থাকে বহুমুখীকরণ করা হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘জেলায় জেলায় মেডিকেল কলেজের পাশাপাশি উচ্চশিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়া হচ্ছে।’

‘একটা সময় আমি দেখতে পাই, আমাদের শিক্ষার্থীদের বেশ অনীহা ছিল বিজ্ঞান বিষয়ের ওপর। সেজন্য আমি ১১টি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি।’

শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে তাদের আরও উন্নত হতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও আধুনিক করা হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102