ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শান্তি বজায় রাখতে দেশের সব ইউনিয়নে আ.লীগ নামছে আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২ বার পঠিত

আজ ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ‘বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহত করে শান্তি বজায় রাখতে’ এই শান্তি সমাবেশের আয়োজন।

এতে তৃণমূল নেতাদের সঙ্গে যোগ দেবেন দলের কেন্দ্রীয় নেতারাও। ইতোমধ্যে জেলা ভাগ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সমাবেশে অংশ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

দেশের ৪০ জেলায় দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে ৫৩ কেন্দ্রীয় নেতাকে। যেসব জেলায় কেন্দ্রীয় নেতারা যাবেন না সেখানে জেলা নেতাদের পাশাপাশি স্থানীয় সংসদ-সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে রাজধানী ঢাকায় প্রতিটি থানা-ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবেন ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি-জামায়াত ফাঁকা মাঠ পেলে আবারও নৈরাজ্য ও সহিংসতা করতে পারে। ফলে জনগণের শান্তি এবং জানমালের নিরাপত্তায় তারা মাঠে থাকবেন। এ ধরনের কর্মসূচি নির্বাচন পর্যন্ত চলবে। তবে এগুলো তাদের পালটাপালটি কর্মসূচি নয় বলেও দাবি আওয়ামী লীগ নেতাদের।

জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মানুষের জন্য কী করেছে এবং বিএনপি-জামায়াত রাষ্ট্র ক্ষমতায় থাকতে মানুষের সঙ্গে কী আচরণ করেছে সেগুলো জনগণের কাছে তুলে ধরব। পাশাপাশি আন্দোলনের নামে কেউ যেন সহিংসতা করতে না পারে, জনগণের যানমালের ক্ষতি করতে না পারে, দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব।

তিনি আরও বলেন, আমরা কারও কর্মসূচিতে বাধা দেব না। কাউকে আঘাত করব না। কিন্তু কেউ যদি জনগণের উপর আঘাত করে, জনগণকে সঙ্গে নিয়ে সেটা প্রতিহতের চেষ্টা করব।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে শনিবার ‘বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে’ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতা এবং জনপ্রতিনিধিরা এ সমাবেশে অংশগ্রহণ করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে এ উপলক্ষ্যে আজ দেশের ৪০ জেলায় যাচ্ছেন আওয়ামী লীগের ৫৩ কেন্দ্রীয় নেতা।

ইউনিয়ন পর্যায়ে সমাবেশ ঘিরে জেলায় জেলায় আওয়ামী লীগের প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিটি থানা-ইউনিয়ন পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সারা দেশের মতো আজ রাজধানীতেও সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান যুগান্তরকে বলেন, প্রতিটি থানা ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ যুগান্তরকে জানান, শনিবার বিকেল ৩টায় খিলগাঁও জোরপুকুড় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102