ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইইউর উদ্বেগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্য দেশগুলো।

দেশের ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর গত কয়েকদিনে পালটাপালটি রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের প্রেক্ষাপটে রোববার এক বিবৃতিতে ঢাকায় ইইউ কার্যালয় এ উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ‘ইইউ এবং ইইউ সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

সরকার হটাতে দেশজুড়ে আন্দোলন করছে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো।সমাবেশের পাশাপাশি দেশের ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করেছে বিএনপি।তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে সমমনা দলগুলোও।

অপরদিকে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর এ কর্মসূচির দিনে সারা দেশে ‘শান্তি সমাবেশ’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।বিএনপিসহ তাদের সমমনা দলগুলো অভিযোগ করছে, তাদের কর্মসূচি ‘বানচাল’ করতে আওয়ামী লীগ পালটা কর্মসূচি দিচ্ছে।

তবে আওয়ামী লীগ বলছে, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ও উজ্জীবিত করতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। কোনো পালটা কর্মসূচি নয়।

এদিকে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দেশের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটে।দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে, আবার কোথাও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102