ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৪ বার পঠিত

শ্রীলংকার বিপক্ষে হেরে টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের।১২৭ রানের টার্গেটে নেমে দশ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লংকান মেয়েরা।

রোববার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম বলের মুখোমুখি হয়ে ওপেনার মুর্শিদা খাতুন রান আউট হয়ে যান।তবে টপ-মিডলের অন্য চার ব্যাটার ছোট ছোট রান পেয়েছেন। ওপেনার শামীমা সুলতান ১৩ বলে ২০, তিনে নামা শোভানা মুস্তারি ৩২ বলে ২৯ ও চারে নামা নিগার সুলতান ৩৪ বলে রান করেন ২৮।

শেষমেশ ৮ উইকেটে ১২৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ জাতীয় নারী দল।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথমে হোঁচট খায় লংকান মেয়েরা।২৫ রানে তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় তারা।গড়ে শতরানের জুটি।লংকান ওপেনার হারশিথা মাধুরী ৫০ বলে ৬৯ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন। আটটি চার এবং এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার সঙ্গে জুটি গড়া নিলাক্ষী ডি সিলভা ৩৮ বলে দুই চারে রান করেন ৪১।দশ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় লংকান মেয়েরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102