ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার বায়ুর মানে বেশ উন্নতি, অবস্থান ১৯তম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬২ বার পঠিত

টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে ছিল ঢাকা। রোববার বিপজ্জনক অবস্থা কেটে ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। তবে আজ সোমবার ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। আজ সকালে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

১৩৬ স্কোর নিয়ে তালিকার ১৯তম স্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ১৯৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো শহর।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়।

আইকিউ এয়ারের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। এ শহরের স্কোর ১৯৪। ১৮২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে পোল্যান্ডের ক্র্যাকো শহর। ১৭৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ভারতের মুম্বাইয়ের অবস্থানে পাঁচে। অষ্টম ও দশম স্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি। নবম স্থানে রয়েছে ভারতের কলকাতা।jagonews24

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় ৪ স্কোর নিয়ে ১০০তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। সমান স্কোর নিয়ে ৯৯তম অবস্থানে রয়েছে নরওয়ের অসলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102