ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিনামূল্যে ৫০ হাজার টাকা সমমূল্যের স্বাস্থ্যসেবা পাবে ১৫ লাখ পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮ বার পঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি খরচে ৬ জেলার ১৫ লাখ পরিবার বিনামূল্যে ৫০ হাজার টাকার সমপরিমাণ স্বাস্থ্যসেবা পাবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমসাময়িক বিষয়াদি’ সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের উদ্দেশ্য সার্বজনীন স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যাওয়া। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে সার্বজনীন স্বাস্থ্যসেবাও তার একটি বিরাট অংশ হবে। আমরা এই কর্মসূচি শুরু করেছি। একটি জেলা থেকে এখন ছয়টি জেলায়। এখন দেশের সবগুলো জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের আছে।

নারীদের জরায়ুমুখ ক্যানসার বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা সারাদেশে স্ক্রিনিং প্রোগ্রাম (যাচাই কর্মসূচি) হাতে নিয়েছি। সব উপজেলায় এই প্রোগ্রামটি রয়েছে। এটিকে ব্যাপকভাবে বাড়াতে হবে। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিবি নামের একটি টিকাও রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে দেশের সব নারীকে এই এইচপিবি টিকা দেয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এরমধ্য দিয়ে জরায়ুমুখ ক্যানসারের সংখ্যা অনেক কমে যাচ্ছে।

এখন প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা প্রতিরোধের ওপর বেশি জোর দিচ্ছি। মানসিক স্বাস্থ্যেও জোর দিচ্ছি। স্কুল হেলথ প্রোগ্রামের জন্য একটি পুস্তিকা তৈরি করা হয়েছে, সেটি সব স্কুলে দেয়া হচ্ছে।

‘কীভাবে ছোটো ছেলেমেয়েরা সুস্থ থাকবে, কি খাওয়া উচিত, এ ধরনের সব বিষয়ে সেখানে রয়েছে। এছাড়া এক লাখের বেশি হাজি হজ্জে যান, তাদের যে ওষুধ লাগে সেগুলো অনেকসময় সেখানে পাওয়া যায় না। আমরা সেগুলোর বিষয়ে ভাবছি।’ যোগ করেন জাহিদ মালেক।

তিনি বলেন, হজ পালনের সময় তারা কিভাবে চলবে, সেই নির্দেশনা জানিয়ে একটি স্বাস্থ্য বিধি বই আকারে তৈরি করে তাদের দিচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি এক জেলার বদলে থেকে ছয় জেলায় বিস্তৃত করেছি, এতে ১৫ লাখ পরিবার বছরে ৫০ হাজার টাকা পরিমাণ স্বাস্থ্যসেবা পাবে। মানিকগঞ্জ, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এ সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এটি নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। ইউনিভার্সাল হেলথ কাভারেজের আওতায় এটি করা হচ্ছে।

তিনি আরও জানান, দরিদ্র পরিবারকে টার্গেট করেই এই সেবা দেয়া হবে। একটি উপজেলায় ১৫ থেকে ২০ হাজার পরিবারকে তালিকায় নেয়া হয়েছে।

চতুর্থ ডোজ করোনা টিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চতুর্থ ডোজ যেটি দেয়া হচ্ছে, তার কোনোটিই মেয়াদোত্তীর্ণ হয়নি। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ যাতে গুজবে কান না দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102