ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিরো আলমের সেই গাড়ি অ্যাম্বুলেন্সে রূপান্তর হচ্ছে বিনামূল্যে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

হবিগঞ্জ থেকে উপহার হিসেবে পাওয়া হিরো আলমের সেই গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তরের কাজ চলমান রয়েছে। গাড়িটি এখন আছে ডিজাইন বিল্ড রিপিয়ার (ডিবিআর) কমপ্লিট অটো সেন্টার নামের একটি ওয়ার্কশপে। সেখানে প্রয়োজনীয় যন্ত্রংশ পরিবর্তন সংযোজন করে গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করা হবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ প্রতিদিনকে বিয়ষটি নিশ্চিত করেন হিরো আলম নিজেই। তিনি বলেন, গাড়িটি এখন বগুড়ায় ওয়ার্কশপে আছে। আমি সেখানেই যাচ্ছি। আশা করছি শিগগিরই গাড়িটি মানুষের সেবায় রাস্তায় নামবে।

তিনি আরো বলেন, আনন্দের বিষয় যে, ওয়ার্কশপের মালিকরা আমাকে সহযোগিতা করছেন। তবে ট্যাক্সের টাকার বিষয়ে এখনো বিআরটিএতে যোগাযোগ করা হয়নি। যোগাযোগ করে কিছু টাকা কমানোর জন্য অনুরোধ করব।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি হিরো আলমকে উপহার হিসেবে টয়োটা নোয়া ১৯৯৮ মডেলের গাড়িটি দেন হবিগঞ্জ জেলার চুনারুঘাটের নরপতি গ্রামের শিক্ষক মুখলিছুর রহমান। গাড়িটি পাওয়ার পর পরই সেটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরের ঘোষণা দেন হিরো আলম। তিনি গাড়িটি নিয়ে আসার পর জানতে পারেন, এটির ট্যাক্স দেওয়া হয়েছে সর্বশেষ ২০১৩ সালের ১৮ মার্চ। ওই বছরের ১৫ জুলাই গাড়ির ফিটনেসের মেয়াদোত্তীর্ণ হয়েছে। বর্তমানে গাড়িটির ১০ বছরে চার লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা সরকারি ফি বকেয়া।

ডিবিআর অটো সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান বলেন, গাড়িটি দু’দিন আগে (১২ ফেব্রুয়ারি) তাদের অটো সেন্টারে আনা হয়। হিরো আলম যখন গাড়িটিকে জনগণের জন্য অ্যাম্বুলেন্স বানানোর কথা জানান, তখনই গাড়িটি আমাদের ওয়ার্কশপে মেরামত করার পরিকল্পনা করা হয়। এরপর মোবাইল ফোনে হিরো আলমকে বিষয়টি জানাই। তিনিও অনেক খুশি হয়ে আমাদের প্রস্তাব মেনে নেন। গাড়িটি এখন আমাদের ওয়ার্কশপে আছে। গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করতে ২০ দিনের মতো সময় লাগবে।

তিনি বলেন, গাড়িটি মেরামত করতে কমপক্ষে আড়াই থেকে তিন লাখ টাকার প্রয়োজন হবে। এই টাকা আমরাই দেব। এতে আমারও জনহিতকর কাজে অবদান রাখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102