ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি আর এখন আগের হিরো আলম নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩ বার পঠিত

সঙ্গীতের ভিডিও, মডেলিং, হাস্য-রসাত্মক অভিনয় ও গায়ক হিসেবে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনায় বহুল উচ্চারিত নাম হিরো আলম। তার বিভিন্ন সময়ের বিতর্কিত কিছু গান ও নাচ ব্যাপক হাসির খোরাক জোগাত দর্শকদের।

শুধু তাই নয়, তার কিছু গান, মুভি নিয়ে হাসাহাসির পাশাপাশি ব্যাপকভাবে ট্রল করত দর্শকরা। তবে নির্বাচনে অংশ নিয়ে দর্শক ও অনুরাগীদের মাঝে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি বগুড়ার দুটি আসন থেকে নির্বাচন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ১ ফেব্রুয়ারির নির্বাচনে একটি আসনে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এরপর হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি। তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে।

হিরো আলমের কাছে জানতে চাওয়া হয় বর্তমানে কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবেন কিনা। এমন প্রশ্নে যুগান্তরকে তিনি জানিয়েছেন, আগের কিছু গান ও নাচ নিয়ে মানুষ হাসাহাসি বা ট্রল করেছে। এ বিষয়ে আমি অবগত। তবে এখন আমি আগের হিরো আলম নেই। এগুলো ছেড়ে দিয়েছি কিন্তু ছেড়ে দিলেও আগের ভিডিওগুলোই কিছু মানুষ বারবার শেয়ার দিয়ে আমাকে ট্রলের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, নতুন করে কোনো হাস্যকর বা তুচ্ছতাচ্ছিল্য হয় এমন গান, সিনেমা, মডেলিং করব না। এখন থেকে যে কাজই করি না কেন কাজটি মানসম্মত করব।
হিরো আলম আরও বলেন, ইতোমধ্যে কাজের অনেক পরিবর্তন এনেছি। হাস্যকর, তুচ্ছতাচ্ছিল্য করবে মানুষ এমন কাজ তো করবই না। বরং মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ধরে রাখার জন্য সব সময় ভালো কাজের মধ্যে থাকব।

কিভাবে নিজেকে বদলালেন- এমন প্রশ্নে হিরো আলম যুগান্তরকে বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আমি ধৈর্য ধরেছি। মানুষ একসময় আমি কোনোকিছু করলেই তুচ্ছতাচ্ছিল্য করত, গালি দিত— এটা আমি বুঝতে পারতাম; তারপরও লেগে থাকতাম। তবে আমি বিশ্বাস করতাম, শত্রুরাও আমাকে বুকে টেনে নেবে। মানুষের ভুল ভাঙবে। সেটা ভেঙেছে। আগামীতে আরও ভাঙবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102