ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশে বড় বদলি, আরো আসছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত
Police

বাংলাদেশে পুলিশে উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বুধবার সাত অতিরিক্ত আইজিপি ও সাত উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) পুলিশের বিভিন্ন ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়।

এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেড় বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পর এ প্রথম বড় রদবদল করা হলো।

আগামী কয়েক মাসের মধ্যে আরো বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

যাদের বদলি করা হয়েছে তারা হলেন, পুলিশ স্টাফ কলেজের পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. হুমায়ুন কবিরকে পুলিশ সদর দপ্তর, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি জামিল আহমদকে পুলিশ সদর দপ্তর, পুলিশ সদর দপ্তরের ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ টেলিকম, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলমকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ সদর দপ্তর, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফকরুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে অ্যান্টি টেররিজম ইউনিট, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের আশরাফুজ্জামানকে ডিএমপি, পুলিশ সদর দপ্তরের মো. মাহবুবুর রহমান ভুইয়াকে রেলওয়ে পুলিশ, অ্যান্টি টেররিজম ইউনিটের শাহ মিজান শাফিউর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার, রেলওয়ে পুলিশের জয়দেব কুমার ভদ্রকে পুলিশ সদর দপ্তর ও টুরিস্ট পুলিশের মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগর পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়।

#দেশ রূপান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102