ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাশরাফির পঞ্চম নাকি ইমরুলের তৃতীয়?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৮ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

বিপিএল শিরোপা জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েস নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি মাঠে নামবেন নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে পঞ্চম ট্রফির আশায়। ইমরুলের চাওয়া থাকবে তৃতীয় ট্রফি জিতে মাশরাফির আরেকটু কাছে যাওয়ার।

মাশরাফির নেতৃত্বে বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর কুমিল্লার পরে রংপুরকেও শিরোপা উপহার দেন মাশরাফি।

ইমরুল কায়েস বিপিএলের প্রথম আসরে খেলেন সিলেট রয়্যালসের হয়ে। পরেরবার রংপুর রাইডার্সে। তৃতীয় আসর থেকে লম্বা সময় রয়ে যান কুমিল্লায়। ২০১৯ সালে তার অধিনায়কত্বে শিরোপা জিতে কুমিল্লা।

২০১৯-২০ আসর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কাটানোর পর গত আসরে আবার ফিরে আসেন কুমিল্লার অধিনায়ক হয়ে। এবার ধরা দেয় শিরোপা। কুমিল্লাকে শিরোপা এনে দেওয়া দুই আসরের কোনোটিতেই ব্যাট হাতে খুব ভালো পারফর্ম করতে পারেননি ইমরুল।

কুমিল্লার গত আসরে শিরোপা জয়ে অবদান রেখেছেন সুনিল নারাইন, ফাফ ডু প্লেসি, মঈন আলিরা। এবারো নারাইন, মঈনের সঙ্গে আছেন জনসন চার্লস, আন্দ্রে রাসেলরা। সঙ্গে আছেন দেশের ক্রিকেটের বড় তারকা লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমানরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102