ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আচরণবিধি ভঙ্গের দায়ে শান্তর শাস্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২ বার পঠিত

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির কবলে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটারকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার মিরপুরে বিপিএলের কোয়ালিফায়ার-টু ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন শান্ত। যা কিনা বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গের শামিল।

লেভেল ওয়ান ভঙ্গের ন্যুনতম শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ ভাগ পর্যন্ত জরিমানা, সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।

শান্তকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো আচরণবিধি ভঙ্গ করায় মোট তিনটি ডিমেরিট পয়েন্ট হয়েছে তার।

লেভেল ওয়ান ভঙ্গের ন্যুনতম শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ ভাগ পর্যন্ত জরিমানা, সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।

শান্তকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো আচরণবিধি ভঙ্গ করায় মোট তিনটি ডিমেরিট পয়েন্ট হয়েছে তার।

তবে শান্ত তার অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি রকিবুল হাসানের আরোপ করা শাস্তি মেনে নিয়েছেন। তাই নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102