ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে গণতন্ত্র থাকলে সম্মেলনে দাওয়াত পেত বাংলাদেশ: বুলু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৭ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল­াহ বুলু বলেছেন, যুক্তরাষ্ট্রে আয়োজিত গণতন্ত্র সম্মেলনে পাকিস্তান দাওয়াত পেলেও বাংলাদেশ এবারও দাওয়াত পায়নি।

এতেই বোঝা যায়, বাংলাদেশে গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র থাকলে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পেত।বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার আহ্বায়ক খায়রুল কবির খোকনের গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন।

বুলু বলেন, ‘যুক্তরাষ্ট্রে গত বছর গণতন্ত্র সম্মেলন হয়েছিল, সেখানেও বাংলাদেশকে ডাকেনি। এ বছরও গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি। এতেই বুঝা যায় বাংলাদেশের গণতন্ত্র কোথায়। গণতন্ত্র হরণ করে দেশ চালাচ্ছে সরকার।’

তিনি বলেন, ‘দুদকের সাবেক কমিশনারকে রাষ্ট্রপতি বানিয়েছে আওয়ামী লীগ। দুদকের অবসরপ্রাপ্ত কমিশনার সরকারের কোনো লাভজনক পদে নিয়োগ পেতে পারেন কিনা? দুদকের ৯ নম্বর আইনে সুস্পষ্টভাবে বলা আছে, তারা সরকারের কেনো লাভজনক পদে যেতে পারবেন না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের এত বর্ষিয়ান নেতা থাকতে কী কারণে সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা হলো? তার একটাই সফলতা খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া, যে মামলার কোনো ক্লু নেই, কোনো প্রমাণ নেই। তিনি বিএনপি চেয়ারপারসনের নামে সেই মামলা দিয়ে, পরিচালনা করে সাজার ব্যবস্থা করেছেন। সেই কারণে তাকে রাষ্ট্রপতি করা হয়েছে।’

বুলু বলেন, আওয়ামী লীগ বলে তারা নাকি রাজপথ থেকে উঠে এসেছে। অথচ তাদের এত নেতা থাকতে সাহাবুদ্দিনকে কেন রাষ্ট্রপতি করা হলো? তাকে রাষ্ট্রপতি করে হাজার প্রশ্নের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়ার ৩০ দিনে ৩০ হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে। সেই ব্যক্তি আবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন।

যদি পরিচ্ছন্ন রাজনীতিবিদ রাষ্ট্রপতি হতেন, তাহলে আগামী দিনে তাদের সঙ্গে আলোচনার একটা সুযোগ থাকত। সে আলোচনার দরজাটাও শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) বন্ধ করে দিলেন।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও কৃষক দল নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল­াহ, বিলকিস ইসলাম, কৃষক দলের আ ন ম খলিলুর রহমান প্রমুখ।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102