ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার লাউয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অষ্টোচল্লিশা গ্রামের আলমগীর হোসেন (২৫) ও শামীম হোসেন (২৬)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ও স্থানীয়রা জানান, নিহতরা তিনজনই ওয়ার্কশপ শ্রমিক। তারা তিনজনই উপজেলার বীর ঘাটাইলের একটি ওয়ার্কশপে কাজ করতো। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে ফিরছিল। মোটরসাইকেলটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার আরও বলেন, মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান। প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102