ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পানামায় বাস দুর্ঘটনায় ৩৯ অভিবাসীর প্রাণহানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯০ বার পঠিত

পানামায় অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ২০ যাত্রী। বাসটিতে ৬৬ যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা থেকে পড়ে যায়।

বুধবার স্থানীয় সময় ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ৬৬ জনের অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে যায়। এতে ওই বাসের কমপক্ষে ৩৯ আরোহী মারা গেছেন। ভোরের দিকে দেশটির গুয়ালাকা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়ালাকা জেলায় বাস দুর্ঘটনা ৩৯ অভিবাসীর প্রাণহানি ও আরও ২০ জন আহত হয়েছেন। কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো বলেন, ‘পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দিচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102