ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪, বহু হতাহতের শঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ি এলাকায় বাস উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট থেকে হবিগঞ্জমুখী বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা গাড়ির নিচে আরও নিহত আছেন কি না তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102