ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯ বছরের শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬১ বার পঠিত

রাজধানীর দক্ষিণখান থানাধীন সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার নাজারা বিভাগের ৯ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

ঐ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন বলেন, শিক্ষক হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় হাসমত আলী আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন তিনি। শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে তার মা ১ ডিসেম্বর দক্ষিণখান থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম হাসমত আলীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102