ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশের স্বার্থে লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯ বার পঠিত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। মুলতান সুলতানস তাকে তিন ম্যাচের জন্য খেলার প্রস্তাব দিয়েছিল।

কিন্তু ১ মার্চ ঘরের মাঠে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে পিএসএলের প্রস্তাব ফিরিয়ে দেন দেশের গতিময় পেসার তাসকিন।

এর আগে জাতীয় দলে খেলার কারণে বিশ্বের সবচেয়ে ধনী লিগ আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন।
বিপিএলের সদ্য শেষ হওয়া আসরের শেষদিকে চোটাক্রান্ত হওয়া তাসকিন এখন অনেকটাই সুস্থ। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন তিনি। যে কারণে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে তাসকিন বলেন, ইংল্যান্ডের বিপক্ষে আমাদের সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে আমি মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ পিএসএলে খেলে যদি চোটাক্রান্ত হই তাহলে জাতীয় দলে খেলা মিস হয়ে যাবে। এতে আমার খারাপ লাগবে। তাই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় কোনো অক্ষেপ নেই।

বিপিএলের এবারের আসরে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে বিদায় নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। ফাইনালের আগে বরিশাল বিদায় নেওয়ায় অধিনায়ক সাকিব চলে যান পাকিস্তানে, তিনি পাকিস্তান সফরে পেশোয়ার জালমির দলে আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102