ads
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোটালীপাড়ায় মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের অপেক্ষায় কোটালীপাড়া উপজেলার শহিদ মোক্তার হোসেন দাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর। ইতোমধ্যে জাদুঘরটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

আগামী শনিবার প্রধানমন্ত্রী উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামে নির্মিত এই জাদুঘরটি উদ্বোধন করবেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে শহিদ মোক্তার হোসেন দাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি নির্মাণ করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে।

এছাড়া একই দিনে প্রধানমন্ত্রী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ২৮টি প্রকল্পের উদ্বোধন ও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শহিদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাড়িয়া হেমায়েত বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। এই বাহিনীতে থাকাকালে সময়ে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেন বলে জানিয়েছেন তার সন্তান ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম টুটুল।

তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীন হই। তার আগেই ৩ ডিসেম্বর উপজেলা হানাদার বাহিনী মুক্ত হয়। এরপর ৭ ডিসেম্বর আমার বাবা শহিদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাড়িয়া তার কর্মস্থল খুলনায় চলে যান। ১৩ ডিসেম্বর খুলনার রুপসা নদীর পাড় থেকে হানাদার বাহিনীর সদস্যরা আমার বাবাকে ধরে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও বাবাকে খুঁজে পাইনি। আমার ধারণা হানাদার বাহিনী বাবাকে ধরে নিয়ে গিয়ে খুলনার গল্লামারিতে মেরে ফেলেছে। ’

আশুতিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী বলেন, শহিদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাড়িয়ার নামে জাদুঘর নির্মাণ করায় আমরা আনন্দিত। এই জাদুঘরের মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। তবে এই জাদুঘরে আসার জন্য যে সড়কটি আছে তা দীর্ঘদিন ধরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। আমি গ্রামবাসীর পক্ষে থেকে এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না বলেন, শহিদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাড়িয়ার এ গ্রামে জন্ম হওয়ায় আমি গর্বিত। এই বীর যোদ্ধার নামে আমাদের গ্রামে স্মৃতি জাদুঘর নির্মাণ করায় আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে শহিদ মোক্তার হোসেন দাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থলে বসে এই জাদুঘরটি উদ্বোধন করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102