ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেল দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২ বার পঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইফতি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যায়ের উপাচার্যের বাসভবনের সামনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা।

এরআগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে ওই মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। ইফতি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ইফতি বিশ্ববিদ্যালয়ের পাশেই ওয়াপদার কেওয়াটাখালি মধ্যপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি দিনাজপুরের কমলাপুরের বাসিন্দা। তার বাবা মো. রিয়াজুল ইসলাম বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দেবদারু সড়ক দিয়ে মোটরসাইকেলে করে আব্দুল জব্বার মোড়ে যাচ্ছিলেন ইফতি ও তার বন্ধু। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে টিএসসি সামনের সংস্কারাধীন রাস্তার গর্তে পড়ে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় ইফতি আর তার বন্ধু হাসিব (বাকৃবির শিক্ষার্থী)। গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পুলিশের সহযোগিতায় তাদের ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের কর্মরত ডাক্তার রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তা মেরামতের স্থানে কোনো সতর্ক সংকেত, রোড ডিভাইডার বা অন্য কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপন করা ছিল না। হাসপাতালে নেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঠিক তদারকির অভাবে দায়সারা চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102