ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইগাতীতে সেন্ট্রাল মেডিকেল অক্সিজেন সেবা চালু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল মেডিকেল অক্সিজেন সেবা চালু করা হয়েছে। বুধবার (২২ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ইউনিসেফ এর অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তরের ইউ এইচ সি বিভাগ সেন্ট্রাল মেডিকেল অক্সিজেন প্লান্টটি স্থাপন করেছে। এ সেবার আওতায় কেন্দ্রীয় লাইনের মাধ্যমে একসঙ্গে ২০ রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহার সভাপতিত্বে সেন্ট্রাল মেডিকেল অক্সিজেন প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক একেএম বেলায়েত হোসেন, যুবলীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা বলেন, এই প্লান্ট চালু হওয়ায় দীর্ঘদিনের চাহিদা ও রোগীদের দুর্ভোগ নিরসন হলো। এখন থেকে অক্সিজেন নিয়ে রোগীদের আর কোনো সমস্যা হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102