ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দক্ষিণ আফ্রিকা ও চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে রুশ যুদ্ধজাহাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ বার পঠিত

দক্ষিণ আফ্রিকা ও চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধজাহাজ।

দেশটির রিচার্ডস বে বন্দরে যুদ্ধজাহাজটি পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ। ইউক্রেনে রুশ আক্রমণের প্রথম বর্ষপূর্তির দিনেই শুক্রবার চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার এই সামরিক মহড়া শুরু হবে।

যুদ্ধজাহাজটির নাম ‘দ্য অ্যাডমিরাল গর্শকভ অব দ্য ফ্লিট অব দ্য সোভিয়েত ইউনিয়ন’। রাশিয়ার উত্তরীয় নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ ভ্রমণের অংশ হিসেবে দায়িত্ব পালনে রিচার্ডস বেতে পৌঁছেছে এই যুদ্ধজাহাজ।

দক্ষিণ আফ্রিকা এই মহড়াকে নিয়মিত বলে দাবি করলেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে দেশটির সরকারকে। সমালোচকরা বলছেন, এতে করে পশ্চিমা অংশীদারদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্কের অবনতি হতে পারে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা দেওয়ার পরদিন যুদ্ধজাহাজটির দক্ষিণ আফ্রিকা পৌঁছার খবর জানা গেলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102