ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী সহকর্মীকে ধর্ষণচেষ্টা, পৌর নির্বাহী কর্মকর্তার কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত
কাজী শরিফুল ইসলাম

নারী সহকর্মীকে নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সচিব (বর্তমানে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নির্বাহী কর্মকর্তা) কাজী শরিফুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডের আাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ইপিআই সুপারভাইজার আফরোজা পারভীন একই পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামকে আসামি করে ২০১৬ সালের ১৬ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৬ সালের ১২ জুলাই কাজী শরিফুল ইসলাম ওই ইপিআই সুপারভাইজারকে তার কক্ষে একা পেয়ে জাপটে ধরেন এবং ইচ্ছার বিরদ্ধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সচিব কিলঘুষি মেরে ইপিআই সুপারভাইজারকে জখম করেন। পরে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় আফরোজা পারভীন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় স্বাক্ষ্য গ্রহণের পর আদালতের বিচারক এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাড. আবু তালেব বিশ্বাস বলেন, রাষ্ট্রপক্ষ থেকে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামী কাজী শরিফুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৪ মাসের কারদান্ডের আদেশ দিয়েছেন।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী সৈয়দ হেদায়েত হোসেন আসলাম বলেন, এ মামলার রায়ে আমরা সংক্ষুদ্ধ হয়েছি। তাই ন্যায় বিচারের আশায় উচ্চ আদালতে আসামির পক্ষে আপীল করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102